বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা জেলা মহিলা আ.লীগের সভাপতি জলি, সম্পাদক রেখা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২, ১০:২৩ অপরাহ্ন

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাফিয়া খাতুন বলেছেন, বাংলাদেশের  প্রত্যেক জায়গায় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের নারীরাও যেন আগামীতে দেশের গন্ডি পেড়িয়ে দেশের বাহিরেও নেতৃত্ব দিতে পারেন সে লক্ষ্যে  নারীদের সকল অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকটা নারী যেন সন্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ জুন) দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ালীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল।
 বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক জেলা মহিলা আওয়ামীলীগের তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন।
 কমিটিতে সভাপতি হিসেবে নাদিরা ইয়াসমিন জলি (এমপি) ও সাধারন সম্পাদক হিসেবে শামসুন্নাহার রেখার নাম ঘোষণা করা হয় । পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেয়া হয়। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর