বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে হাসপাতালে ম্যানেজার

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৪৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদী আমব্রেলা ব্র্যান্ডের ব্যবস্থাপক রাজু আহম্মেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 সোমবার(১৩ জুন) বেলা সাড়ে ১১টায় পর উপজেলা সদরের শেরসাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী আমব্রেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কহিনুর বলেন, রাজু তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে গেটে বাসায় ফিরছিলেন তখন এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, রাজুর কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, এখন তিনি হাসপাতাল ওয়ার্ডে ভর্তি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এই অজ্ঞান পার্টির সঙ্গে কারা জড়িত, তাদের অনুসন্ধানে নেমেছে থানা-পুলিশ। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর