বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাসুলকে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়াতে বিক্ষোভ সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২, ৩:৫৫ অপরাহ্ন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাযিয়াল্লাহ ‘আনহা’ সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ রবিবার সকাল সারে ১০ টায় মুসলিম উম্মার পক্ষ থেকে ভাঙ্গুড়া গোডউন রোডের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সকল পেষা ও বিভিন্ন শ্রেনীর হাজার হাজার মুসলিম জনতা অংশ নিয়ে ভারতের নুপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরেদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করে অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান, পাবনা ভাঙ্গুড়া উপজলা উলামা পরিষদের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউসুফ আলী,সাগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা গোলাম রাব্বি, মাওলানা ফয়েজ উদ্দিনসহ হাজার হাজার জনতা।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর