রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯:৪২ পূর্বাহ্ন

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা পৌর সদরের গোপালপুর মহল্লার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে
মোঃ মতিউর রহমান (৩৪), পিতা- মৃত মফিজ উদ্দিন কারী, সাং- গনেশপুর, থানা- আতাইকুলা ও মোঃ সবুজ হোসেন (৩২), পিতা- আব্দুর রহমান, সাং- সিদ্ধিনগর, থানা-সাঁথিয়া নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ৪৮৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করে। আসামীরা দীর্ঘদিন যাবত ইয়াবা নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানিয়েছেন র‌্যাব কমান্ডার কিশোর রায়।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর