সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ড সরকারের ব্যর্থতার শ্রেষ্ঠ উদাহরণ : নতুনধারা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সীতাকুণ্ডর কন্টেইনার ডিপোতে অগ্নীকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিয়ে এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন,  সীতাকুণ্ড  সরকারের ব্যর্থতার শ্রেষ্ঠ উদাহরণ। স্বরাষ্ট্র, স্বাস্থ্য থেকে শুরু করে সকল মন্ত্রণালয় যে কেবল নামকাওয়াস্তে রয়েছে, তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ মিললো এই অগ্নীকান্ডের মধ্য দিয়ে।

৫ জুন বিবৃতিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ আরো বলেন, সরকার উন্নয়নের রোল মডেলের যে গল্প শোনায় তা কেবল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই ব্যর্থতার হাত থেকে মুক্তি পেতে চলমান সরকারের অধিকাংশ মন্ত্রীকে অব্যহতি দিয়ে দক্ষ- যোগ্য ব্যক্তিদেরকে মন্ত্রী পরিষদে নিয়োগের এখনই সময়।

মোমিন মেহেদী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চট্টগ্রাম নতুনধারার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান আন্তরিকভাবে আহতদের পাশে স্বেচ্ছাসেবি হিসেবে নিয়োজিত থাকায়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর