রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে ফেনসিডিলসহ ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

পেয়ারার কার্টুনে করে অবিনব পদ্ধতিতে ফেনসিডিল বহনের সময় বরিশালের গৌরনদী উপজেরার দক্ষিণ ধানডোবা গ্রামের পঞ্চগ্রাম ঈদগাহ এলাকা থেকে মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার পিতা মো. ইদ্রিস মোল্লা গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে ওসি মোঃ আফজাল হোসেন বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী মহল্লার বাসিন্দা মাদক সম্রাট সুমন মোল্লা ও তার পিতা বুধবার রাতে পেয়ারার কার্টুনের মধ্যে অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য বহন করে অটোযোগে নিয়ে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ারার কার্টুন থেকে ১৬০ বোতাল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর