মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কাশিনাথপুর-পাবনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ জন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

কাশীনাথপুর- পাবনা মহাসড়কের আতাইকুলা থানার মাধপুরে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার(২ জুন) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী মোহাম্মদ এক্সপ্রেস বাসটি মাধপুর নামক স্হানে এসে উল্টে যায়। স্হানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ অনান্য হাসপাতালে ভর্তি করে। পরপরই  ফায়ার সার্ভিস জেলা পুলিশ ঘটনা স্হলে আসে এবং উদ্ধার কাজ শুরু করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বেলা ১২ টার দিকে পাবনা-ঢাকা হাইওয়ে রোডে কাশিনাথপুর থেকে পাবনাগামী মোহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব- ১৪-০৬৯৪) যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্হলেই দুজন নারী মারা যায়।
মারা যাওয়া নারীদের সম্পর্কে বিস্তারিত এখন জানা যায়নি বলে জানান তিনি। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর