মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

উল্লপাড়া উপজেলার সলঙ্গায় বৃহস্পতিবার ভোরের দিকে পাথর বোঝাই ট্রাক- লেগুনার সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসা বাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে দিকে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক গোজা ১ নং ব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৬ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর