বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

তাড়াশে যুব মহিলা লীগের ত্রী-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শায়লা পারভীন ও সাধারণ সম্পাদক পদে শারমিন খাতুন নির্বাচিত হয়েছে।

বুধবার বিকালে নিমগাছী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে মাঠে সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোমানা রেশমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভিন খান রিমি।

আরো বক্তব্য দেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী জিন্নাহ আলমাজী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মো: রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, বাংলাদেশ যুব মহিলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপুর খনম দুলি, সহ-দপ্তর সম্পাদক পারভীন খানম মিশু , কার্য নির্বাহী সদস্য লাবনী চৌধুরী, ফাতেমা ফেরদৌস, রাজিয়া সুলতানা শীলা, সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক আফরোজা পারভীন রিনা ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মস্তোফা রিপন। পরে অনুষ্ঠানের ২য় অধিবেশনে তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন ও শারমিন খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর