মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের ঢাক্কায় মটর সাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত

মোঃ এনামুল হক বাদশা, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের ঢাক্কায় মটর সাইকেল আরোহী আইয়ুব আলী (৩৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
সোমবার(২৩মে) সকাল সাড়ে ১০ টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক এবং উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আলহাজ আকবর আলীর একমাত্র ছেলে।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত আইয়ুব আলী মটর সাইকেলে চৌগ্রাম বাসষ্ট্যান্ড মোড় হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন এমন সময় বালুবাহী ট্রাক্টরের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হন আইয়ুব আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। এসময় মালবাহী ট্রাক্টর ও সাকিল নামের এক কিশোর চালককে আটক করে স্থানীয়রা।
স্কুল শিক্ষক আইয়ুব আলীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর