বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ মে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ( অনুর্ধ্ব ১৭ ) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা ( অনূর্ধ্ব ১৭ ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট এর আলাদা দুটি ফাইনাল প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় সরকারী কলেজ মাঠে দুটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা মহিলা একাদশ ১-০- গোলে পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঙ্গালা ইউনিয়ন ১-০ গোলে পঞ্চক্রোশী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সিরাজগঞ্জ – ৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন খেলা দুটি পরিচালনা করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর