বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন ভাঙ্গুড়া ইউনিয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মে, ২০২২, ১০:৪২ অপরাহ্ন

ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৪টায় উপজেলা খেলার মাঠে এই খেলা অনুষ্টিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন পাবনা-৩ (ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর) এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। ফাইনাল খেলায় অংশ নেয় ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদ ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ। খেলাটি ৯০ মিনিটে শেষ না হলে অতিরিক্ত ৫ মিনিট সময় দিলে ১-০ গোলে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ দিলপাশার ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকন, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান,মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী মাষ্টার,ভাঙ্গুড়া প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সন্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। খেলাটি পরিচালনায় ছিলেন বি বি স্কুল এন্ড কলেজের ক্রিয়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শরৎ নগর সিনিয়র মাদ্রাসার ক্রিয়া শিক্ষক মোঃ আব্দুল হামিদ,সহকারী হিসাবে ছিলেন,ভাঙ্গুড়া সরকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রিয়া শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ ও বড়াল কিন্টারগার্ডেন এর ক্রিয়া শিক্ষক বি এম সানা উল্লাহ। খেলায় ধারা বর্ননা করেন মোঃ ফিরোজ মাহমুদ, শেখ শাকওয়াত হোসেন বি এ,আব্দুল জলিল কষ্ট।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর