বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি সহ ১৬ দফা দাবিতে ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

অপূর্ব কুমার সিং:
আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:৩৮ অপরাহ্ন

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি পূরণ সহ ১৬ দফা দাবিতে পাবনা জেলার ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে ১৮ মে বুধবার সকাল ১১টায় আয়োজনটি করা হয়।

কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র সভাপতি রামপ্রসাদ মাহাতো’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক চন্ডী বাগদী, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বাগদী, জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা’র সভাপতি সুশান্ত মুন্ডারী ও সাধারণ সম্পাদক শৈলেন বাগদী, জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখা’র সভাপতি গৌড় বাগদী ও সাধারণ অরুণ মালী, আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা শাখা’র সদস্য ও চাটমোহর উপজেলা শাখা’র আহ্বায়ক অপূর্ব কুমার সিং, পাবনা জেলা শাখা’র সদস্য শান্ত সিং, চাটমোহর উপজেলা শাখা’র যুগ্ম আহ্বায়ক মিঠু মুরারী।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পাবনা জেলা শাখা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ জাকির হোসেন, কৃষক সংগ্রাম পরিষদ পাবনা জেলা শাখা’র সাধারণ মাহফুজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে, আদিবাসীদের জন্য উচ্চ শিক্ষা ও প্রথম-দ্বিতীয় শ্রেণীতে সকল সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য বিশেষ ৫ শতাংশ কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে সহ মোট ১৬ দফা দাবি করেন বক্তারা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর