রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে ৩৫০ পিচ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে ৩৫০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ধোপাকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে হুমায়ুন, চাতুটিয়া গ্রামের আমজাত হোসেনের ছেলে আ. মালেক ও আভূঙ্গি চরপাড়ার মৃত মকবুলের ছেলে আ. মজিদ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ধোপাকান্দি এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ হুমায়ুনকে, নগদা শিমলা বাজার এলাকা থেকে ১৫০পিচ ইয়াবাসহ আ. মালেক ও পৌরসভা থেকে ১০হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইনসহ মজিদকে গ্রেফতার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর