শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সুজানগর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭)২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ।

উপজেলা নির্বাহী অফিসার ক্রীড়া সংস্থার সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদুজ্জামান মানিক, আব্দুল আলীম যতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

এ সময় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মথুরা পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাতাব উদ্দিন, এন এ কলেজের প্রফেসর আবুল হাশেম,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম শরিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রাণীনগর ইউনিয়ন বনাম তাঁতীবন্দ ইউনিয়ন ও সাতবাড়ীয়া ইউনিয়ন বনাম দুলাই ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর