বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

জোড়দিঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা : জন ভোগান্তি চরমে

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি মৌসুমে কাদা পানি জমে থাকায় এ রাস্তা দিয়ে  যানবাহন বা মানুষের পায়ে হেঁটে বর্তমানে চলাচল করা দুরহ হয়ে পড়েছে। একদিন বৃষ্টি হলে অন্তত: ৭ দিন থাকে কাদা পানি।কোন ভাবে যদি শুকায় আবার বৃষ্টি হলে সেই পুর্বের অবস্থা হয়ে পড়ে। সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া জোড়দিঘি বাজার হতে রামকৃঞপুর ইউপির খুদ্দর্শিমলা হয়ে কালিকাপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি বৃষ্টি মৌসুমে চলাচলে একেবারেই নাজুক । আর এ ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান,সামান্য ১ কি:মি: জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটি পাকা করনের জন্য রামকৃঞপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো সহ সংশ্লিষ্ট দফতরে বহুবার আবেদন জানিয়েছেন। নামকা ওয়াস্তে রাস্তায় মাটি পড়লেও রাস্তাটি পাকা না করায় বৃষি,বর্ষার কয়েক মাসে উক্ত রাস্তায় পানি কাদা জমে থাকায় চলতে গিয়ে এলাকাবাসীকে চরম নাজেহাল হতে হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। খুদ্দর্শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ: মান্নান জানান,এলাকার শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ নিয়ে স্কুল কলেজে চলাচল করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। এলাকার অনেক ব্যবসায়ী জানান, আমশড়া-জোড়দিঘি বাজার প্রত্যন্ত এলাকার একটি গুরুত্বপুর্ন বাজার। আর এই বাজারে আসার অন্যতম রাস্তা হলো এটি। তাই জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করণ অতীব জরুরী। এ ব্যাপারে বারবার নির্বাচিত রামকৃঞপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান,সুতাহাটি হতে রাস্তাটি ধাপে ধাপে প্রায় কালিকাপুর পর্যন্ত পাকা হয়েছে। সামান্য এই রাস্তাটুকু বাদ থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে অচিরেই পাকা করণ করব ইনশাআল্লাহ।  উল্লাপাড়া  উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,রাস্তাটি পাকা করনের প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর