বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ার ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৩৫ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ার ঐতিহ্যবাহি ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২মে বৃহষ্পতিবার সকাল দশটায় ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ বাকী বিল্লাহ।

ধালেম্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদের আমন্ত্রণে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাহমুদ পুর মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল কুদ্দুস খান, দেবোত্তর দাখিল মাদ্রাসার সুপার মাও. জহুরুল ইসলাম খান, শিবপুর মাদরাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন, যাত্রাপুর মাদরাসার সুপার রফিকুল ইসলাম, শ্রীকান্তপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাকসুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ খান, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আলম,আসলাম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় করেন সহকারি শিক্ষক শহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যবক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর