বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অসহায়দের সাথে ঈদ আনন্দে সলঙ্গার হিলফুল ফুজুল

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

এক মাস সিয়াম সাধনার পর আসছে মঙ্গলবার ঈদুল ফিতর।সমাজের অসহায়,গরীবদের সাথে এই ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেন মানব সেবা মুলক সংগঠন সলঙ্গার রামার চর “হিলফুল ফুজুল”। রবিবার (১ মে) সকাল ১১ টায় রামারচর গ্রামে ১৩০ জন গরীব,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল,ডাল,তেল, লাচ্ছা, চিনি,সাবান ইত্যাদি। ঈদ উপহার হাতে পেয়ে আনন্দিত হয় এ সব পরিবারগুলো। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,সলঙ্গা থানা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম শামছুল আলম (সাচ্চু) জানান, গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ ছাড়াও ভবিষ্যতে এ সংগঠনটি বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ,মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা,অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা, মাদকমুক্ত সমাজ গঠন সহ সমাজের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে, এ আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান বলেন, ইতিমধ্যেই হিলফুল ফুজুল সংগঠনটি পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর গরীব মেধাবী ছাত্র, তারুটিয়ার রাসেল ও রামার চর গ্রামের অসচ্ছল আ: মান্নানের মেধাবী মেয়ে, এসএসসি পরীক্ষার্থী নীলা’র লেখাপড়ার সকল দায়দায়িত্ব হিলফুল ফুজুল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক কে,এম আল আমিন, ইলিয়াছ মাহমুদ,মাহমুদুল আলম বাবু,ওমর ফারুক,সজল, সোহাগ,হাফিজুল,আহাদ সহ অনেকে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর