বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় লেখাপড়ার জন্য নগদ ১ লাখ টাকা দিলেন এমপি  তানভীর ইমাম

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের ইট ভাটার শ্রমিক সুধীর চন্দ্র মাহতোর মেয়ে আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মেধাবী শিক্ষার্থী সাধনা রাণী মাহাতোর লেখাপড়ার জন্য নগদ ১ লাখ টাকা দিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।  সাধনা রাণী উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পড়ালেখা করত। পরে  মেডিকেল ভর্তি পরীক্ষায় সে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। অর্থাভাবে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় জাতীয়  সংসদ সদস্য তানভীর ইমাম বিষয়টি জানতে পেরে সাধনা রাণী মাহাতোর লেখাপড়ার জন্য ১ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন বলে জানান সাংসদের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল।
শনিবার বেলা সাড়ে ১২টায় উল্লাপাড়া উপজেলার  সাংসদের অফিস রুমে  একান্ত সচিব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল এমপি তানভীর ইমাম এর পক্ষে  সাধনা রানী মাহাতোর হাতে ১লাখ তুলে দেন।
এ সময় উপস্থিত  ছিলেন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম এবং সাধনা রাণীর বাবা সুধীর চন্দ্র মাহাতো।
 সাধনা রাণী নগদ অর্থ পাবার পর  তার অনুভূতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, সংসদ সদস্য তানভীর ইমাম এর  দেওয়া এই টাকাটি তার লেখাপড়ার জন্য অনেক সহায়ক হবে। সে খুবই খুশি। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর