বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় ট্রাক মোটরসাইকেলকে চাপা গৃহবধু নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে  একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে  আরোহী মাকসুদা খাতুন (৩২) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা যান। এলাকা সুত্রে জানা যায়, আরো গুরুতর আহত হন মাকসুদার স্বামী মোঃ মাজেদ ও তার একটি শিশু মেয়ে। এদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাকসুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, মোঃ মাজেদ তার স্ত্রী মাকসুদা ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গোবিন্দগঞ্জে ফিরছিলেন। পাঁচিলা বাজারের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর