বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ২ বন্ধু নিহত

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাপ্পি ইসলাম  কনক(১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপরদিকে শহিদ (২০)পিতা আরব আলী গুরুতর আহত হয়েছেন।   ২৪ এপ্রিল রবিবার বেলা ১১.১৫ মিনিটের দিকে নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২৪ এপ্রিল রবিবার বেলা সোয়া এগারোটার দিকে উপজেলার বগুড়া -নাটোর মহাসড়কের নিঙ্গুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল টু নাটোরগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১১-৮১৭৬ মুক্ত বলাকা বাস শেরকোল টু সিংড়াগামী ফ্রিডম রয়েল মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের থাকা তেমুখ নয়দাপাড়া এলাকার বাপ্পি ও আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বাপ্পি  ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত আলামিনের অবস্থাও সংকটাপন্ন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত বাপ্পি ইসলাম চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে, ও আহত শহীদ তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে। আহত শহীদ এর অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায়  মারা যায়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজওয়ানুন ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,বাপ্পি ইসলাম ও শহীদ   দুজন মারা গিয়েছে, ঘাতক বাসটিকে আটক করে  হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর