সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকার এবং গার্মেন্টস-কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন, যাতে করে তারা ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।

২৪ এপ্রিল সকাল ১০ টায় যাত্রাবাড়ি থানা নতুনধারার খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রমিক দিবস আসলেই আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিরা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সরকার এই করেছে, সেই করেছে; কিন্তু শ্রমিকদের দুঃখ বেদনা তারা দেখতে পায় না। যদি দেখতে পেতো শ্রমিকদের বেতন-ঈদ ভাতার জন্য আজ আমাদেরকে দাবি জানাতে হতো না, আন্দোলন করতে হতো না।

মতিঝিল থানা নতুনধারার সভাপতি তাহেরা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রবিউল আলম খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী,  ডা. মিথিলা খান, সবিহ উল আলম প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর