সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইস্তাম্বুলে নবীজি (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
???????????????????????????????????????????????????????

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষের ঢল নেমেছে। নবীজি (সা.)-এর জীবনযাপন এবং তার ব্যবহার্য পোশাক পরিচ্ছদ নিয়ে মুসলিমদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।

করোনা মহামারিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে প্রদর্শনী আবারও শুরু হয়েছে।

হিরকা-ই শেরিফ মসজিদে যে পোশাকটি রাখা হয়েছে সেটি হযরত উওয়াইস আল-কারনিকে (রা.) হযরত মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ’ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। রাসুল (সা.) এর পোশাক দেখতে ওই মসজিদে হাজারো মানুষ ভিড় করছেন।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকেই পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে।

সূত্র : ডেইলি সাবাহ

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর