শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ২ আহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়ায় মঙ্গলবার বেলা ১২টায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে অটো ভ্যান ও একটি বাসের সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় অটো ভ্যানের একজন যাত্রী বাবু হোসেন (৪৫) নামে নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হন। নিহত বাবু হোসেন উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী জানান, তামিম এক্সপ্রেস বাসটি বোয়ালিয়া বাজারের দিকে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দ দেখে লেন পরিবর্তন করে। এ সময় বাসটি বিপরীতগামী অটো ভ্যানকে চাপা দেয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর