রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)। দক্ষিণ পালরদী গ্রামের ডা. সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেফতারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল, বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর