সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় ইমাম ও উলামা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলার ফিতরা নির্ধারণ উপলক্ষে গতকাল আত্রাই উপজেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শাহে আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালশা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, ভোঁপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রিজওয়ানুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম, আত্রাই থানা মসজিদের ইমাম ক্বারী জাকির হোসেন প্রমুখ। সভায় গম, আটাসহ বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর যাচাই করে আত্রাইয়ের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়াও যারা খেজুর বা কিসমিসের মূল্য দেবেন তাদের জন্য ১১৫০ ও ১২৭৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর