রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মীরকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এসআই আলী হোসেন ও এএসআই সোহাগ সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মীরকে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিপন উপজেলার বেলুহার গ্রামে মৃত কাশেম আলী মীরের ছেলে।

জিআর ১৫৪/১৯ মাদক মামলায় বরিশারের একটি আদালত রিপনকে এক বছরের সশ্রম কারদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষনার দিন থেকে রিপন পলাতক ছিল।
গ্রেফতারকৃত রিপন মীরকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় জেলে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর