বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুপুত্রসহ নিহত ৩

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সার সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর সোয়া দুইটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিক্সার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ(১)।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, আজ দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিল। পরে তারা হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়।
এ সময় গুরুতর  আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরবর্তীতে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর