রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

জামালপুরের ইসলামপুরে সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই নারী।

মামলা সুত্রে জানাযায়,গত বুধবার রাতে ইসলামপুর পৌরসভার রৌহারকান্দা পালপাড়া এলাকায় ২৬ বছর বয়সী এক গৃহবধুকে তার নিজ ঘরে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী দর্জিপাড়া এলাকার আব্দুল কাদের মাস্টারের লম্পট ছেলে কামাল হোসেন (৩৫)। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

পরের দিন নির্যাতনের শিকার ওই গৃহবধূ ঢাকায় পোশাক কারখানায় কর্মরত তার স্বামী ও পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি অবহিত করলে শনিবার ৯ এপ্রিল তারা ইসলামপুর থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। থানা মামলা নং-১০ – তারিখ ৯-০৪-২০২২ইং।

নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে মামলা দায়েরের পর আসামী গ্রেফতারে অভিযানে চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী জানায়, সে পেটের দায়ে ঢাকা একটি পোষাক কারখানায় চাকরি করেন।

তার অনুপস্থিতিতে বাড়ীতে একা পেয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণ করে লম্পট কামাল হোসেন। তিনি এই ঘটনায় অভিযুক্ত কামালের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

তার স্বামী আরও বলেন, আট বছর আগের তাদের বিয়ে হয় এবং তাদের সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ভুক্তভুগি ধর্ষিতা চোখের জলে বুকভাসিয়ে বিলাপ করতে দেখা যায়, সে জানায়,আমার একটি সন্তান আছে, আমি একন কি করবো, আমার যে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই।

এবিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর