রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

খাল দখল করে স্থাপনা নির্মাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতী এলাকায় সরকারী খাল দখল করে মানব কল্যাণ সংগঠন নামের একটি প্রতিষ্ঠান ও দোকান নির্মাণ করা হয়েছে।

বেজগাতী গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন পূর্বে খালের পুরো অংশ জুড়ে নির্মাণ করা হয়েছে মানব কল্যাণ নামের একটি সংগঠন। জানা গেছে, সংগঠনটি পরিচালনা করে আসছেন আব্দুল্লাহ আল মামুন নামের একজন প্রবাসী। এমনকি ওই সংগঠনের পাশেই খালের মধ্যে একটি দোকান নির্মাণ করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারী খাল দখলের কোন সুযোগ নেই। ইতিমধ্যে একাধিক এলাকায় অভিযান চালিয়ে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খাল দখলের বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর