রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠী এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক-১

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠী এলাকা থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার (০৭ এপ্রিল ২০২২খ্রি) রাতে পৌরসভার পূর্ব চাঁদকাঠী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মোঃ মাইনদ্দিনের নেতৃত্বে এসআই (নি:) এইচ এম এ বাশার সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রিয়ানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
আটক মোঃ রিয়ান সরদার(২২) ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠী এলাকার মোঃ আঃ হালিম সরদারের পুত্র। ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মাইনদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাটি এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়ান সরদারকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের মাদক অভিযান অব্যাহত থাকবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর