বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৩০ টি গবাদী পশু পুড়ে ছাই

মোঃ এনামুল হক বাদশা সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহপালিত গরু, ছাগল ও ভেরা সহ ৩০ টি গবাদী পশু পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। বৃহষ্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার চৌগ্রাম মন্ডল পাড়ার কৃষক সাইফুল মন্ডলের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে কৃষক সাইফুলের বাড়ির গোয়াল ঘরে প্রথমে আগুনের লেলি শিখা দেখেতে পেয়ে অনেকের ঘুম ভাঙ্গে। এসময় গৃহকর্তার চিৎিকারে প্রতিবেশিরা ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই গোয়াল ঘরে থাকা ২টি গাভী, ১টি ষাড়, ১টি বাছুর সহ ৬টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা ১৬ টি ছাগল, ৭ টি ভেরা সহ ১৫ থেকে ২০ টি হাস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। সিংড়া থানা অফিসার ইনর্চাজ- নুরে- এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে আগুনের সুত্রপাতের বিষয়টি এখন নিশ্চিত করা যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর