রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাজশাহীতে আ.লীগ নেতার গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ

মো: রমজানুল মোবারক সাইম, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার আসামি রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে (৫০) করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সারন্দি গ্রামে। জান মোহাম্মদের গ্রেপ্তারের খবরে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।

বাগমারা থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট করেন জান মোহাম্মদ ও তার লোকজন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২৬ মার্চ থানায় একটি মামলা হয়। ওই মামলার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। এ ছাড়া আওয়ামী লীগের এই নেতা পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের একটি ঘটনা সাজিয়ে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এর পর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জান মোহাম্মদকে বুধবার রাতে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজশাহী থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে একাধিক মামলা আছে। এ ছাড়া সন্ত্রাসী কার্যকলাপেরও অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে। পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে, জান মোহাম্মদকে গ্রেপ্তারের খবর জানার পর স্থানীয় লোকজন আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও বাজারে মিষ্টি বিতরণ করেন। বিশেষ করে মুগাইপাড়া বাজারে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করেন।

তাঁদের ভাষ্য, এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন জান মোহাম্মদ। সাধারণ লোকজন ছাড়াও দলের অনেকেই তাঁর নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও তিনি পরাজিত হয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর