শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় বাবার আছাড়ে তিন মাসের শিশুর মৃত্যু

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে বুধবার বেলা আড়াইটায় নেশাগ্রস্থ বাবার আছাড়ে ৩ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, চৌবিলা গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সাথে প্রায় ৩ বছর পুর্বে পাশের গ্রামের ভয়নগর এলাকার নজরুল ইসলাম এর মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়ার অতিরিক্ত মাদক সেবন ও বার বার যৌতুকের চাপ দেয়ায় স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কলহ হয় । একপর্যায় গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ী চলে যায় এবং বাবার বাড়ীতে একটি কন্য সন্তান প্রসব করেন।

সন্তানের বয়স ৩ মাস অতিবাহিত হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে গত মঙ্গলবার রাতে জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়ীতে নিয়ে আসে। বুধবার দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়।
সেই সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে পা দ্বারা লাথি মারে। এতে ঘটনাস্থালেই শিশু রাইসা মারা যায়। ঘটনার পর রাইসার বাবা রঞ্জু মিয়া পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা,দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে গ্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর