সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় কর্মরত সাংবাদিকদের আনন্দ যাত্রা ও মিলন মেলা

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

,“‘বন্ধুত্ব প্রগাঢ় হোক সাগরের উচ্ছ্বাসে”‘ এই স্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ও পাহাড়ের নৈসর্গিক সুন্দর মিতালী পর্যটন স্পট হিমছড়ি ও সুগন্ধা বীচে লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বপরিবারে পর্যটন নগরী কক্সবাজারে পিকনিক ও মিলনমেলা, দিনব্যাপী আনন্দ ভ্রমন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৩ মার্চ ) সকাল ৮ টায় লামা উপজেলা পরিষদ চত্বর হইতে বিলাসবহুল বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা ১১টায় নাস্তা শেষে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন আনন্দ ভ্রমণে অংশ গ্রহণকারীরা। প্রতিটি স্পটে সাংবাদিক পরিবার বাঁধভাঙ্গা আনন্দে মাতিয়ে তোলে এবং পুরো ভ্রমনকে প্রাণবন্ত করে রাখে।
লামা উপজেলায় কর্মরত সাংবাদিকগণের এই ক্লান্তিহীন আনন্দ ভ্রমণ যেন কক্সবাজারের চিরচেনা পরিবেশকে একটি নতুন মাত্রা এনে দিয়েছে। সমুদ্র সৈকতের নীল জল রাশি, সাগরের উত্তাল ঢেউ আর শোঁ শোঁ গর্জনে মুগ্ধ লামা উপজেলার কলম সৈনিক
ও পরিবারের সদস্যবৃন্দরা। বেলা ১২ টার দিকে তারুণ্য ও প্রাণোচ্ছ্বল সংবাদ কর্মীরা সমুদ্র সৈকতে অবগাহনে নেমে যান।
আনন্দ ভ্রমন ও মিলন মেলায় অংশ গ্রহণ করেছেন। দৈনিক পূর্বকোন প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এস কে খগেশ প্রতি চন্দ্র খোকন, দৈনিক  মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, দৈনিক রূপালী সৈকত ও সাপ্তাহিক মাতামুহুরী প্রতিনিধি মোঃ নাজমুল হুদা,দৈনিক বাংলাদেশ সমাচার মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমেদ, যুগান্তর প্রতিনিধি ইলিয়াছ আরমান, ইনকিলাব প্রতিনিধি মাওলানা শামছুদ্দোহা, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, আশ্রয় প্রতিদিন মোঃ ইমরান, দেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ চাঁন মিয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ ইসমাঈনুল করিম,গনকন্ঠ প্রতিনিধি মোঃ মিজান প্রমুখ।
আনন্দ ভ্রমণে উপস্থিত এক ঝাঁক নির্ভীক কলম সৈনিকেরা স্বপরিবারে বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে মিলিত হয়ে সৈকতের বালু নিয়ে খেলায় মত্ত হয়। কেউবা সাগরের ঢেউয়ের বুকে ঝাঁপ দিচ্ছে, আবার অনেকে বিশ্রাম ছাতার নিচে চেয়ারে বসে শুয়ে সমুদ্রের ঢেউ গুনছেন কিংবা সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে ফেইস বুকে বিভিন্ন পোষ্ট দিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর