বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নলডাঙ্গায় অগ্নিকান্ডে দুই কৃষকের ৫টি বসতঘর পুড়ে ভষ্মিভুত

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

অগ্নিকান্ডে নাটোরের নলডাঙ্গায় দুই কৃষকের বাড়ির ৫টি বসতঘর, ৪টি ছাগলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে।
 বুধবার (২৩ মার্চ) ভোর চারটার দিকে নলডাঙ্গা পৌরসভার নওদাপাড়া মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই মহল্লার সমসের আলীর ছেলে মকবুল হোসেন ও রতন হোসেনের ছেলে আলমঙ্গীর হোসেন।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ আকতার হামিদ এতথ্য নিশ্চিত করে জানান, আজ রাত চারটার দিকে কৃষক মকবুলের বাড়িতে বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী আলমঙ্গীর হোসেনের বাড়িতেও আগুন লেগে যায়। এসময় দুইবাড়িতে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও ৪ টি ছাগল সহ সকল কিছু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, অগ্নিকান্ড দুই বাড়ির অন্তত দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর