বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রের কারাদন্ড

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় বুধবার বিকেলে উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত আনিছুর রহমান (১৯) নামের এক স্কুল ছাত্রকে একবছরের কারাদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেন এই দন্ড প্রদান করেন। এ সময় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আনিছুর উল্লাপাড়ার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার চান্ডালগঁাতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
উল্লাপাড়া মহিলা মাদ্রাসার সুপার মোঃ ছোরমান আলী জানান, তার মাদ্রাসার একছাত্রীকে কায়েকদিন ধরে উক্ত আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশে পাশে নানা ভাবে উত্যক্ত করত। বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ইউএনও উজ্জল হোসেন ঘটনা স্থলে আনিছুরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ইউএনও উজ্জল হোসেন গনমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর