সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইমরানকে মরিয়ম, আপনি খেলায় হেরে গেছেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খেলা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর এই মন্তব্য করেন মরিয়ম। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে এ মন্তব্য করেন তিনি।

মরিয়ম নওয়াজ বলেন, মুদ্রাস্ম্ফীতি ও সুশাসনের অভাবে আপনার (ইমরান) নির্বাচনি সম্ভাবনা শেষ। আপনি খেলায় হেরে গেছেন; আসন্ন নির্বাচনেও। আপনার ভাষণ শুনেছি আমি, সে শব্দ পরাজিত মানুষের। খবর দ্য ডনের

বিরোধীদের গালমন্দ করায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিরোধী দলীয় এ নেতা বলেন, প্রতিটি দলই এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে যায়, তবে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনো দলের কোনো নেতা ব্যবহার করেননি। বিরোধীদের উপহাস করেছেন আপনি। এ সময় ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগের আহ্বান জানান এই বিরোধী নেতা।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তারিখ ঘোষণার পর তার সরকারের ক্ষমতা হারানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সাড়ে তিন বছর যেতে না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখোমুখি ইমরান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর