সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিয়েভে কারফিউ জারি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিতসচকো। সোমবার (২১ মার্চ) দেশটির স্থানীয় সময় রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়। খবর আল জাজিরার।

এক ঘোষণায় মেয়র ভিতালি ক্লিতসচকো জানান, রাজধানীতে আজ (২১ মার্চ) রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার কোনো দোকান-পাট, ফার্মেসি এবং পেট্রল স্টেশন খোলা হবে না। অ্যালার্মের শব্দ বাজলে প্রত্যেককে বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে ফেলায় সেখানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। করিডোর তৈরি করতে না দেওয়ায় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি মেলেনি।

ওই শহরে প্রায় তিন লাখ বাসিন্দা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরে লোকজন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে খাবার পানির সংকটও তীব্র হয়ে উঠেছে। ওষুধ সরবরাহও অনেক কমে গেছে। দিন দিন সংকট আরও বাড়ছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ, বিভিন্ন ধরনের রোগও দ্রুত ছড়িয়ে পড়ছে।

রাস্তা-ঘাটে মরদেহ পড়ে আছে। ভয়ে কেউ মরদেহগুলো সরানোর জন্যও এগিয়ে আসছে না। তবে মরদেহগুলো উদ্ধার করার সুযোগ পেলেই সবগুলো একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর