রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ১৮৩পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ১শ ৮৩পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল শনিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি উপজেলার পুর্ব সুজনকাঠী গ্রামের মো. সালাম মোল্লার ছেলে আনিস মোল্লা।

ওই রাতেই র‌্যাব এর ডিএডি নুর ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর