শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় কিশোরী গণধর্ষণ মামলায় দুই ধর্ষক গ্রেফতার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাচার বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে ১১ বছর বয়সী এক কিশোরীকে দুই লম্পট বন্ধুর গণধর্ষণের স্বীকারের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী ইসলামপুর গ্রামে। ওই কিশোরী ইসলামপুর দক্ষিণপাড়া গ্রামের মেয়ে। সোমবার রাতেই কিশোরীর বাবার মামলায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী ইসলামপুর গ্রামের মোঃ হাসমত আলীর ছেলে গোলাম (২২) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুর আলম (২৫)।

মামলা সুত্রে জানা যায়, বালসাবাড়ী ইসলামপুর গ্রামে সোমবার বিকেলে এক কিশোরী মেয়ে তার দাদার বাড়ীতে চাচার বিয়ে খেয়ে নিজ বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে ইসলামপুর দক্ষিণপাড়া তাঁত কারখানার কাছে পৌছিলে ওই দুই যুবক কিশোরীকে একা পেয়ে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী পরিত্যাক্ত বাড়ীর বিল্ডিং রুমে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে প্রথমে গোলাম ও পরে নূর ইসলাম নামের দুই যুবক জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষকেরা ঘটনার স্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করে তার পরিবার।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির জানান, কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর