সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গুরুদাসপুরে শশুড়ের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের মামলা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১১:৫৫ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরের শাহাপুর কালীনগর গ্রামে শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শশুর শাহীন খন্দকার পলাতক রয়েছেন। ভুক্তভোগী গৃহবধূর মা আকলিমা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শাহীন খন্দকার ও তার ছেলে রিফাত খন্দকার শাহাপুর কালীনগর গ্রামের আকলিমা বেগমের বাড়ির ভাড়াটিয়া। সপ্তাহ খানেক আগে আকমিলার ১৪ বছরের মেয়ের সাথে রিফাতের বাল্যবিয়ে হয়। এরপরে গত রবিবার গভীর রাতে রিফাতের বাবা পুত্রবধূকে তার ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ও স্বামী অভিযুক্ত শাহীনের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, মামলার পরিপ্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর