রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মৌলভীবাজারে প্রতিবন্ধী নারী ধর্ষণের আসামী ভারতীয় সীমান্তে গ্রেফতার

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যাব-৯ আঞ্চলিক ক্যাম্প সদস্যদের অভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা মামলার আসামীকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থান সনাক্ত করে আসামীকে আটক করা হয়। আটককৃত আসামী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে রজত ধর (৫০)।
র‌্যাব-৯ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক দরিদ্র পিতা তার প্রতিবন্ধি মেয়ে (২৫) কে অভাবের কারণে আসামী রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটির শারীরিক ভাবে অস্বাভাবিকতা লক্ষন দেখতে পায়।
এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে রিপোর্ট এর মাধ্যমে জানা যায়।
এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯ (১) ধারায় মামলা দায়ের করা হলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শ্রীমঙ্গল আঞ্চলিক র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে শমসেরনগরের ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি নারীকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে।
আসামী ধর্ষক রজত ধর’কে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যমে জানান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর