রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোলে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের  অভিযানে বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ২ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে বেনাপোল সীমান্তের নারানপুর নতুন পাড়া থেকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেন দুই সন্ত্রাসীকে।

আটক আসামীরা হলেন, বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল রউফ (৪০) বেনাপোল বন্দর থানার মানকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুল রহিম (৩৫)।

আসামী আব্দুল রউফের বিরুদ্ধে এর আগে ৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে।পরে অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল রউফ ও আব্দুল রহিমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর