বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় নদীতে ডুবে ১ সহোদর নিহত অপরজন নিখোঁজ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

উল্লাপাড়ায় সহোদয় দুই ভাই আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মারা গেলেন ১ ভাই রাজু আহমেদ (১৮)। অপর ভাই মাজিদুল ইসলাম (১২) রয়েছেন নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের পাশে ফুলজোড় নদীতে। এরা দুজন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে উল্লিখিত দুই ভাই উপজেলার পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাদের তাওই মানিক হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তাদের বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে দুজন পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় দুই ভাই নদীর স্রোতে ডুবে যায়। এদের মধ্যে গোসল করতে আসা মনিরুল স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদ নামের যুবকের মরদেহ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল নিখোঁজ রয়েছেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে স্থানীয়দের সাথে মাজিদুলকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার জালাল উদ্দিন রাজু আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিখোঁজ মাজিদুলকে উদ্ধারে রাজশাহী থেকে তাদের ডুবুরি দল উল্লাপাড়ায় আসছেন। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার স্থলে জাল ফেলে মাজিদুলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর