সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ইজি বাইক চোর আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ব্যাটারী চালিত ইজি বাইক চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে এক চোর আটক। পালিয়ে যাওয়া অপর সঙ্গিদের বিরুদ্ধে মামলা দায়ের। বিভিন্ন এলাকা থেকে ইজি বাইক ও অটো ভ্যান চুরি হলেও অধিকাংশ ঘটনায় সনাক্ত হচ্ছে না চোর চক্র।
থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (তদন্ত) মো. মাজহারুল ইসলাম শুক্রবার দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, বাকাল গ্রামের এসকান্দার আলী হাওলাদারের ছেলে লোকমান হোসেন তার ব্যাটারী চালিত ইজি বাইক ভাড়া দেয়। ভাড়াটিয়া চালক বাকপাড়া গ্রামের সহিদ জোয়র্দারের ছেলে জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে ইজি বাইকটি তার বাড়ির পাশের রাস্তায় রেখে বাড়ির মধ্যে গেলে সংঘবদ্ধ চোরের দল গাড়িটি চুরি করে পালিয়ে যায়। চুরির বিষয়টি মালিক লোকমানকে জানালে লোকজন চোরাই গাড়ি উদ্ধারে নামে।
অনুসন্ধানে রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর ডাক্তার বাড়ির মোড়ে চুরি যাওয়া গাড়িটির দেখে স্থানীয়রা গাড়িটি ধাওয়া করে মো. এমদাদুল খালাসীকে (২৪) আটক করে। আটক এমদাদুল মাদারীপুর জেলার মোস্তফাপুর চাপাতলী গ্রামের মৃত ইউনুস খালাসীর ছেলে।
এসময় এমদাদুলের অপর সহযোগী একই গ্রামের দুলাল সিকদারের ছেলে মাসুম সিকদারসহ (৪০) অপর ২/৩জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ইজিআইকের মালিক লোকমান হোসেন বাদী হয়ে আটক এমদাদুল ও তার অপর সহযোগী সহিদ জোয়ার্দারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে শুক্রবার থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় এমদাদুলকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছে পুলিশ। আগৈলঝাড়ার বিভিন্ন এলাকা থেকে অহরহ ইজি বাইক ও অটো ভ্যান চুরি হলেও অধিকাংশ ঘটনায় সনাক্ত হচ্ছে না চোর চক্র।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর