বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সুজানগরে নবনির্বাচিত ইউপি সদস্যদের অবহিতকরণ কোর্সের সমাপনী

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৩:০৯ অপরাহ্ন

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ১২০ জন নারী পুরুষ সদস্যকে ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত তিন ধাপে ভার্চুয়ালের মাধ্যমে প্রশিক্ষণের পর সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশি¶ণ কোর্স শেষে সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, তথ্য আপা আসমানী খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর