সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঘাসের জন্য প্রাণ গেলো বৃদ্ধের 

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে মো. শুক্কুর (৫৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগের উঠেছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর ওই গ্রামের তছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘাস কাটা নিয়ে বৃদ্ধ শুক্কুরের সাথে প্রতিবেশী ছায়েদুল ইসলামের ছেলে নজরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুক্কুর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,  হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর