সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক শিক্ষক আটক

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং ৫ মাসের অন্ত:সত্বা করার অভিযোগে মো: বিলাস মিয়া (২৬) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে আদ্রা জিনিয়াস স্কুলের সহকারী শিক্ষক। সে আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় ভূক্তভোগী স্কুল ছাত্রী তার বিরুদ্ধে মেলান্দহ থানায় ধর্ষণের মামলা দায়ের করেছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, জিনিয়াস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে  শিক্ষক মোঃ: বিলাস মিয়া বিয়ের প্রলোভনে এক বছর ধরে তার সাথে দৈহিক সর্ম্পক গড়ে তোলে। এক পর্যায়ে ছাত্রীটি ৫ মাসের অন্ত:সত্বা হয়। ঘটনাটি এলাকাবাসীর কাছে জানাজানি হলে স্কুল শিক্ষক বিলাসকে আটক করে পুলিশ।
ছাত্রীর মা বলেন, ছোট থেকেই তার বাবা এক ছেলে ও মেয়েকে রেখে চলে যায়। সে জামালপুর শহরের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে। মেয়েকে নানীর কাছে রেখে কষ্ট করে পড়ালেখা করাচ্ছিল বলে জানান। মোঃ বিলাস নামের শিক্ষক তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালা ক্রমে   ধর্ষণ করে আসছিল ! তার মেয়ে ৫ মাসের অন্ত:সত্বা। তিনি তার দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেছেন।
আটক শিক্ষক বিলাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে জিনিয়াস স্কুলের পরিচালক রকিবুল ইসলামসহ ঐ এলাকাবাসী।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর