সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায় : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায়। চায় রাশিয়ার যুদ্ধচিন্তা থেকে মুক্তি পাক সে দেশের প্রতিটি মানুষ।
২৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শান্তির পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর থেকে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো, আগামীতেও থাকবে। আজ যেমন নির্মমতার রাস্তায় অগ্রসর রাশিয়ার ইউক্রেন হামলার বিরোধীতা করছে, তেমনি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করার মধ্য দিয়ে অবিরাম মানবতা-সুশিক্ষা-ধর্ম-সমাজ-সভ্যতা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে; ছাত্র-যুব-জনতার দাবি আদায়ের জন্য নতুনধারার রাজনীতিকেরা নিজেদের জীবন বিলিয়ে দিতেও পিছপা হবে না। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর